শেখ নুরইসলাম
দুমুঠো খাবারে খোঁজে মানুষ
ঘুরছে দারে দারে,
পেটের দায়ে লজ্জা ভুলে
সব করতে পারে।
সকাল শুরু মোরগের ডাকে
বেড়িয়ে পরে কাজে,
সারাদিন পরিশ্রম করে
ঘরে ফেরে সাঁঝে।
দরিদ্র ঘরে প্রতিবন্ধী যারা
বড়োই অসহায়,
দেইনা কেহ সঙ্গ তাদের
অবহেলায় দিন যায়।
কিছু আছে কুলাঙ্গার সন্তান
পরিবারে দেইনা সঙ্গ,
নিজেকে নিয়ে ব্যস্ত থাকে
করে বেড়াই রঙ্গ।
হাজার রকম মানুষ আছে
ভিন্ন তাদের পেশা,
এদের মধ্যে কেউ আবার
বেঁচে নিয়েছে নেশা।

0 মন্তব্যসমূহ