Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

চাঁদের চেয়ে সুন্দরী আমার মা



এফ এম বুরহান

চাঁদ নাকি খুব সুন্দর 
সবাই তাই বলে
আমার সাথে মিথ্যা বললে
তা ক্যামনে চলে

সবচেয়ে সুন্দর ওগো
আমার কাছে মা
মায়ের চেয়ে সুন্দরী কিন্তু
অন্য কেহ না

মায়ের মুখের একটু হাসি
ঝড়ায় মুক্তা মালা
মা নাখেয়ে এগিয়ে দেন
তার খাবারের থালা

ঘুমায় না মা রাতে দিনে
আমার অসুখ হলে
শান্তি পাই ঘুমিয়ে আমি
মাথা রেখে মায়ের কোলে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ