নাহিদ জামান রূপসা উপজেলা প্রতিনিধিঃ
নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের যৌথ আয়োজনে আজ ৫ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদের সন্মুখ সড়কে রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০’-এ রাজনৈতিক দলের কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্তকরণের সময় সীমা বেঁধে দেওয়া এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটিতে নারীর অংশগ্রহণ এবং অগ্রগতি হালনাগাদ প্রতিবেদন নির্বাচন কমিশনকে প্রদান বিষয়গুলি অন্তভুক্তির জন্য রূপসায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠান শুরু হয়। মানববন্ধনে বক্তরা বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধন-২০০৯) অনুচ্ছেদ ৯০বি অনুযায়ী রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারীর প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করার কথা ছিলো। কিন্তু গত ১০ বছরেও তার কোন অগ্রগতি হয়নি।গণপ্রতিনিধিত্ব আদেশের বাধ্যবাধকতার বিষয়টি স্মরণ করিয়ে দিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের কাছে স্বারকলিপি এবং ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০’ নামে পৃথক আইন নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। যেখানে রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩% নারী থাকার কথা থাকলেও তা কবে নাগাদ পূরণ হবে তা সুর্নিদষ্ট করা হয়নি।
মানববন্ধনে বক্তৃতা করেন, ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, রিনা পারভীন, মমতা হেনা জোসনা, মাধূরী সরকার, আয়শা আক্তার , রাবেয়া সুলতানা, ফিরোজা বেগম, শিরিনা আক্তার, নারী নেত্রী বেগম, স্বপ্না রানী পাল ও লিপিকা দাস।
নির্বাচন কমিশন এই আইনটি সম্প্রতি মন্ত্রীপরিষদে পাঠিয়েছে। বাংলাদেশে নারীরা যখন এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের সিদ্ধান্ত নারীদের আবার পিছিয়ে দেওয়ার সামিল। যেখানে নারীর সরাসরি ভোটে অংশ নেওয়ার সুয়োগ হয়েছে, সেখানে নারীরা ভালো করেছেন। আরপিও’র বাধ্যবাধকতা তুলে নেওয়া হলে সব জায়গায় নারীদের অংশগ্রহণ আরো কমে যাবে। দেশে ৫১শতাংশ ভোটার নারী, তাদের প্রতিনিধিত্ব ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে না। মানববন্ধন শেষে রূপসা উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের পক্ষ থেকে রূপসা ৪ সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন শেষে নারীনেত্রীবৃন্দ খুলনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর পক্ষে গ্রহন করেন নোমান ওসমান রিচি৷ রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার-এর নিকট স্মারকলিপি পেশ করেন। আওয়ামীলীগ’র সভাপতি মোঃ কামালউদ্দীন বাদশার পক্ষে থেকে সহ সভাপতি মোরশেদুল আলম বাবু , বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র রুপসা উপজেলা নেতা আঃ মালেক, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, ও রূপসা প্রেসক্লাব এর সভাপতি রবিউল্ ইসলাম তোতা এবং জাতীয় পার্টি নেতা আঃ আজিজের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
রূপান্তর খুলনা ও বাগেরহাট জেলার ১১ উপজেলার ৮৪টি ইউনিয়নে অপরাজিতা প্রকল্প বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক একযোগ খুলনা ও বাগেরহাট জেলার সকল উপজেলায় এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের আয়োজন করে।

0 মন্তব্যসমূহ