মোঃ ইকরামুল হক রাজিব বিশেষ প্রতিনিধি বাগেরহাট জেলা
বাগেরহাটের মোড়েলগঞ্জে বলইবুনিয়া গ্রামে কৃষক মো. বেল্লাল শেখের বসতবাড়িতে হামলা ও মারপিট করে শতাধিক ফলন্ত গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ৮টায় দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে । জানাযায়, একই গ্রামের প্রতিপক্ষ ওহিদুল ইসলাম, খলিলুর রহমানের নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল কৃষক বেল্লাল শেখের পৈত্তিক সম্পত্তি দখলের চেষ্টায় অনাধিকার প্রবেশ করে হামলা চালিয়ে মেহগনি, সিরিজ, চাম্বল, ফলন্ত সফেদা ফল গাছসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে বিনষ্ট করে দেয়। এতে কৃষকের ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বেল্লাল শেখ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানান। এ সময় হামলাকারিরা কৃষক বেল্লাল শেখ(৫৫) ও তার স্ত্রী রেনু বেগম(৪৫) কে মারপিট করে গুরুত্বর আহত করে। এ ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। এ ব্যাপারে বেল্লাল শেখ বাদি হয়ে অহিদুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

0 মন্তব্যসমূহ