Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মোহাম্মদপুরে বিহারীলাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২০ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত




হাসিবুল ইসলাম, মহম্মদপুর উপজেলা প্রতিনিধি:
আজ ২৫ অক্টোবর ২০২০ রবিবার মাগুরার মহম্মদপুরে মধুমতি সেতুতে বিহারীলাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেলার প্রধান পৃষ্ঠপোষক অ্যাড: শ্রী বীরেন শিকদার এমপি(সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী)।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উপজেলা নির্বাহি অফিসার রামানন্দপাল, মোহাম্মদপুর উপজেলার সম্মানিত চেয়ারম্যান আবু আব্দুল্লাহ আল কাফি, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল লিটন সহ আরো অনেকে। এ সময় আসন্ন নৌকা বাইচ প্রতিযোগিতা সফল করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং মত বিনিময় করা হয়।
উল্লেখ্য মধুমতি নদীতে শেখ হাসিনা ব্রিজ সংলগ্ন ষষ্ঠবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বিহারীলাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা। আয়োজনে মোহাম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থা এবং মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ‌।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ