Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কুমারখালীতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে বৃদ্ধের মৃত্যু



মোঃ স্বাধীন খান
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ 
কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে হাতেম আলী (৬০) সন্ধ্যা ৭টার সময় ট্রাক চাপায় মারা গেছেন।
জানা যায় পান ব্যবসায়ী হাতেম আলী সন্ধ্যা ৭টার সময় কুমারখালী বাসস্ট্যান্ড থেকে বাইসাইকেল যোগে যাবার সময় দ্রুতগামী ট্রাকে ধাক্কা লেগে রোডের উপর পরে গেলে মাথার উপর দিয়ে ট্রাকের চাকা উঠে গিয়ে ঘটনাস্থলে মারা যান। 
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান জানান আমরা ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং ঘাতক ট্রাক চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ