Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কৌশলে ৯৯৯ এ কল করে ধর্ষনের হাত থেকে মুক্তি পেল তরুণী



শেখ নুরইসলাম ( বাগেরহাট)

বেড়াতে এসে প্রতিবেশী এক বখাটের ধর্ষণ চেষ্টার শিকার হন এক কলেজছাত্রী, এ সময় ওই কলেজছাত্রী ৯৯৯ কল দেন। ঘটনাটি পিরোজপুরের ভাণ্ডারিয়ায়।

পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে অভিযুক্ত সোহেল মুন্সি (২৬) ও ধর্ষণ চেষ্টায় সহায়তার অভিযোগে ফিরোজা বেগম নামে একজনকে (৪৫) পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে শহরের লক্ষ্মীপুরা মহল্লায় এ ঘটনা ঘটে।


অভিযুক্ত বখাটে সোহেল শহরের লক্ষ্মীপুরা মহল্লার মফিজুর রহমান (ফিরোজ) মুন্সীর বখাটে ছেলে ও ফিরোজা বেগম দক্ষিণ শিয়ালকাঠীর লিয়াকত মার্কেট এলাকার মো. রফিকুল ইসলামের এর স্ত্রী।


ওই কলেজছাত্রী ফিরোজা বেগমকে খালা হিসেবে সম্বোধন করতেন। সোমবার ওই  কাগজপত্র নিতে ফিরোজা বেগমের বাসায় আসেন। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে বাসায় প্রতিবেশী সোহেল মুন্সী ফিরোজা বেগমের ঘরে ঢুকে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় মেয়েটি কৌশলে ৯৯৯ নম্বরের সহায়তা চেয়ে কল দেন। ভাণ্ডারিয়া থানা পুলিশ তাৎক্ষণিক ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে। 

এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইনে দুজনকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভাণ্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, ৯৯৯ কল পেয়ে পুলিশ তাৎক্ষণিক মেয়েটিকে উদ্ধার করে। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ