মোঃ ইকরামুল হক রিপন রামপাল উপজেলা প্রতিনিধিঃ
রামপাল বাগেরহাট সংবাদদাতা দৈনিক আস্থা অনলাইন ও প্রবাস দর্পন অনলাইন নিউজ পোর্টাল এর প্রতিনিধি শেখ সাগর আহমেদকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে বিভিন্ন সময়ে নানা ভাবে হুমকি ও সম্মানহানি করার অভিযোগ পাওয়া গেছে,জানাগেছে, শেখ সাগর আহমেদ দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক এর বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করে আসছিলেন,একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার সময় তিনি দেখতে পান, এলাকায় বড়দের সাথে কিছু ছোট ছোট ছেলে মাদকাসক্ত হয়ে পড়ছে এবং বিপথগামী হচ্ছে,এর মধ্যে গাজা ব্যাবসায়ী চাকশ্রী গ্রামের হাওলাদার লিঠু বিষয়টি জানতে পায় যে, তাদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি হচ্ছে, এরপর থেকে শুরু হয় নানা ভাবে হুমকি ও সম্মানহানির চেষ্টা ,গত ২ অক্টোবর ওই লিঠু একটি কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে তা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং লাইক এ্যাপ এ আপলোড করে ,সেখ সাগর নামে নিজের আইডি রি-নেম করে একটি এডিট ভিডিও ছাড়ে, যা সাংবাদিক সাগরের সম্মানহানির চেষ্টা বলে তিনি দাবী করেন। অনুসন্ধানে জানা যায়, লিঠুর সকল অপকর্মের সাথে শেখ মারুফ ও জড়িত ,এ ঘটনায় প্রতিকার চেয়ে শেখ সাগর আহমেদ রামপাল থানায় শনিবার দুপুরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন,অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা সকল অভিযোগ অস্বীকার করেন,রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।


0 মন্তব্যসমূহ