Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের গরীব অসহায়দের মাঝে সহায়তা চেক প্রদান

 
আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় নগদ অর্থ সহায়তার চেক ও গরু প্রদান করা হয়েছে। সোমবার (০১ এপ্রিল) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গরীব, অসহায় ও ভিক্ষুকদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে উক্ত চেক ও গরু বিতরণ করেন খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (উপ-সচিব) অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক সমীর কুমার মল্লিক, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা সহকারী পরিচালক রোকনুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার প্রমুখ। এসময় ১০ জনকে ৪ হাজার টাকা হারে সহায়তার চেক প্রদান করা হয়। একই সাথে ভিক্ষুক পূর্নবাসন হিসেবে এক নারীকে একটি বকনা বাছুর ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ