Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হোসেনের গনসংযোগ



নিজস্ব প্রতিবেদক  ঃ  আসন্ন ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন গতকাল সকাল ১০টায় ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া, ঢাকুরিয়া এলাকা সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, খুলনা জেলা তাঁতী লীগের সাবেক সদস্য সচিব কাজী আজাদুর রহমান হীরক, কাজী জাকারিয়া রিপন, ছোট্ট, মোঃ কামাল হোসেন, মোঃ রাসেল, মোঃ মফিজুর রহমান, তৈয়েবুর রহমান, মফিজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।দুপুরে তিনি ফুলতলা পয়গ্রাম পূর্বপাড়া জামে মসজিদে যোহরের নামাজ আদায় শেষে ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল হক এর জানাজায় শরিক হন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ