নিজস্ব প্রতিবেদক ঃ শিরোমণি জুট স্পিনার্সের শ্রমিক—কর্মচারীদের বকেয়া পাওয়া পরিশোধ, লাভজনক মিলটি পুর্ণাঙ্গ চালু, কথিত সিবিএ নামধারী দালালদের দৌরাদ্র বন্দ, নারী শ্রমিকদের শারিরিক ও মানষিকভাবে হয়রানীবন্ধ সহ বিভিন্ন দাবীতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত। গতকাল ২ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩টায় শিরোমণি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। শ্রমিক জনসভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন।
শ্রমিক জনসভায় নেতৃবৃন্দ বলেন, খুলনা শিল্পাঞ্চলের মধ্যে সব থেকে লাভজনক বেসরকারি এই মিলটির মালিক পক্ষ এবং কিছু স্বার্থানাশি ব্যক্তি নিজের আখের গোছাতে মিলটিকে ধ্বংশ করে দিয়েছে। গভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করা হয়নি।
সুত্রে জানাগেছে, মালিক সিবিএ’ মধ্যকার ২০২২ সালের চুক্তি অনুযায়ী বকেয়া পাওনা টাকা না পাওয়ায় ২০২৩ সালের ২৫ জুন খুলনা শ্রম পরিচালকের দপ্তরে ত্রি—পক্ষিয় বৈঠকের এক পর্যায়ে জুট স্পিনার্স লিঃ এর প্রধান কার্যালয়ের মহা—ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক মুরাদের সাথে মোবাইলে যোগাযোগ করেন শ্রম পরিচালক মো. মিজানুর রহমান। বৈঠকে মালিক পক্ষের সাথে আলোচনায় শ্রম আদালতের ১৬৮/১৮ নং মকদ্দমা প্রত্যাহারের আশ্বাস প্রদান করেন শ্রম পরিচালক । বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মিল মালিক পক্ষের সাথে সিবিএ’র চুক্তির দ্বিতীয় কিস্তির পাওনা টাকা পরিশোধের কার্যক্রমের অংশ হিসাবে ২৬ জুন দ্বিতীয় কিস্তির পাওনা পরিশোধের কার্যক্রম শুরু হয়। চুক্তির শর্ত অনুয়ায়ী ৩য় ও ৪র্থ কিস্তির টাকা পরিশোধ করার কথা থাকলেও ৭ মাস অতিবাহিত হয়েছে শ্রমিক কর্মচারীদের চুক্তি অনুযায়ী বকেয়া পাওনা পরিশোধ করা হয়নি। বকেয়া পাওনা পরিশোধ না করে মিলের এক শ্রেনীর কথিত সিবিএ নেতা নামধারীদেরকে মালিক পক্ষ হাত করে প্রকৃত সিবিএ নেতাদেরকে পাশকাটিয়ে শ্রমিক—কর্মচারীদের স্বার্থ পরিপস্থি কর্মকান্ড শুরু করে। সুযোগ নেয় মিলের কতিপয় অসৎ কিছু কর্মকর্তা তারা মিলের অসহায় নারী শ্রমিকদেরকে নিজের স্বার্থে ব্যবহার করে তাদেরকে বিপদগামী করছে। মিলের বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের দীর্ঘদিনের দাবীর প্রতি সমার্থন জানিয়ে জুট স্পিনার শ্রমিক—কর্মচারী ইউনিয়নের আয়োজনে করে শ্রমিক জনসভা।
সিবিএ সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় শ্রমিক জনসভায় বিশেষ অতিথি ছিলেন ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খ,ম লিয়াকত আলী, ৩৩নং ওয়ার্ড সভাপতি কাজী জাকারিয়া রিপন। শ্রমিক জনসভায় প্রধান বক্তা ছিলেন জুট স্পিনার্সের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ। বক্তৃতা করেন শ্রমিক নেতা মো. মুজিবুর রহমান, মো. লিটন হোসেন, মো. রেজাউল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. আলাাউদ্দিন, মো মনিরুল ইসলাম, আনসার মীর, আব্দুস সালাম। শ্রমিক জনসভা থেকে দাবী আদায়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচি ঘোষনা করা হয়।

0 মন্তব্যসমূহ