Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার- ১




নাহিদ জামানঃ

খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ১৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত হচ্ছে, রূপসা থানার বাগমারা গ্রামের কেয়ারব শেখের পুত্র শেখ মোঃ রিপন (২৫) ।

জেলা ডিবি সূত্র জানা যায় , গত ২৪ নভেম্বর  সন্ধ্যায় খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে এস আই(নিঃ) তানভির রহমান সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধারে এক বিশেষ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে  রূপসা থানার বাগমারা গ্রামের রবের মোড়ে অবস্থিত ন্যাশনাল সী- ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সামনে পাকা রাস্তার উপর উপর থেকে ১  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্ৰাম গাঁজা ও ১৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 

মাদকদ্রব উদ্ধার এর পরে এস আই ‌নিঃ আল আমিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করেন।

শেখ মোঃ রিপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী তার নামে মাদক আইনে মামলা সহ সর্বমোট একটি মামলা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ