Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য গাঁজাসসহ-আটক-১




মোঃ ইকরামুল হক রাজিব 

১৫ নভেম্বর রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কুমারেশ বিশ্বাস এর নেতৃত্বে
রামপাল মল্লিকেরবেড় ইউনিয়ন'র পূর্ব মল্লিকেরবেড় দেবরাজ ঘাট সংলগ্ন কাঁচা রাস্তার উপর থেকে মুত্তাকিন শেখ (১৯) কে আটক করা হয় ৷

 আটককৃত মুত্তাকিন শেখ রামপাল উপজেলার জিয়ালমারী গ্রামের রফিক শেখ'র পুত্র।
 এ সময় পুলিশ তল্লাশি করে,তার কাছে থাকা চল্লিশ গ্রাম মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে,
এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয় ৷

উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ৷

বিষয়টি নিশ্চিত করেন, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম ৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ