নিজস্ব প্রতিবেদক
পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু'র গর্বধারিনী মা-মোছাঃ ফাতেমা খানম এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন ও দোয়ানুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বিকেল উপজেলা'র বগুড়ারচক মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ দোয়ানুষ্ঠানে অতিথি ছিলেন প্রয়াত ফাতেমা খানম এর ভাই গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক একরামুল ইসলাম নাসিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বগুড়ারচক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাবেক সেনা সার্জেন্ট আঃ রব, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আঃ সাত্তার নন্তু,আঃ মজিদ, স্থানীয় ইউপি সদস্য আঃ,মোমিন,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম সানা,উপজেলা যুবলীগের সাবেক নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, আছাদুজ্জামান,শেখ জামাল হোসেন,শফিকুল ইসলাম,ইউপি সদস্য হাসানুজ্জামান, জাহাঙ্গীর হোসেন,বিশ্বজিৎ রায়,পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, মাহাবুবুর,নয়ন,মওদুদ,ফয়সাল, সাব্বিরসহ অনেকে। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মুক্তি আঃ মালেক।

0 মন্তব্যসমূহ