Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাইকগাছা সরকারি কলেজে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ ও ছাত্রসমাজের মিছিল অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদকঃ
পাইকগাছা সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় জামাত-বি এন পির নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ছাত্রসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিল ও ছাত্রসমাজের মিছিল শেষে পাইকগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান সরদার এর সভাপতিত্বে ও পরিবেশ বিষয়ক সম্পাদক অহিদুজ্জামানের পরিচালনায় কলেজে ক্যাম্পাসে পথ সভা অনুষ্ঠিত হয়।পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দীপংকর মন্ডল, জেলা ছাত্রলীগের মাসুদুর রহমান মানি,পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, মোঃ সাব্বির হোসেন,রাশেদুজ্জামান রাছেল,সৌরভ গাইন।এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের শাহিন শাহ বাদশা,আব্দুর রহিম,মোঃ রসূল গাজী, আজিজুল ইসলাম,মওদুদ আহমেদ,আজমাইন জীম,নাজমুল,নাবেদ,রাকিব,মাসুদ, তানভীর হোসেন,হুসাইন,ইমন,মোকসেদদুর রহমান সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ