Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খুলনায় ছাত্রলীগের উদ্যোগে হাফেজদের মাঝে পবিত্র আল কুরআন শরীফ বিতরণ



নিজস্ব প্রতিবেদকঃ
খুলনায় ছাত্রলীগের উদ্যোগে এতিম হাফেজ ছাত্রদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়। জেলা ছাত্রলীগের কর্মী শেখ রিয়া ও শেখ প্রিয়ার উদ্যোগে ২৫ অক্টোবর বুধবার বিকাল ৫ টায় ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া মাদরাসা ও গুটুদিয়া ওয়াপদার মাথা মাদরাসার পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন। 

এসময় শেখ প্রিয়া ও শেখ রিয়া বলেন,মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা দু'বোন এতিম হাফেজদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছি।অনেক ছাত্রদের পবিত্র কুরআন শরীফ কেনার সামর্থ্য থাকেনা। আরো বলেন,বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই মানুষের কল্যানে কাজ করে। 

উল্লেখ খুলনা জেলা ছাত্রলীগের শেখ রিয়া ও শেখ প্রিয়া করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।তাছাড়াও ডেঙ্গু পরিস্থিতিতে বিভিন্ন স্থানে এডিস মশা প্রতিরোধী স্প্রে করেছে।বিভিন্ন সময়ে মানবিক কাজে তারা এগিয়ে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ