সৈয়দ অনুজ, বিশেষ প্রতিনিধি  :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাহিরদিয়া মানসা ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ অক্টোবর বিকাল তিনটায় স্থানীয় গাবখালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান। 
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্য শেখ আসলাম আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী বেলাল সাঈদ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, যুগ্ন সাধারণ সম্পাদক মো: কওসার আলী ফকির, সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান আলী লিঠু, তপন কুমার দেবনাথ ভজন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এসএম জুলফিকার জুয়েল, বাহিরদিয়া মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম ফকির সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম। 
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  আহবায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেল। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে শেখ আসলাম আলী ও মওদুদ আহমেদ উজ্জ্বল। এদিন বিকেলে সম্মেলনস্থলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।