Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কোন মুসলিম আঘাত প্রাপ্ত হলে তা আমার বুকে লাগে,জাকের পার্টির বিক্ষোভে -আরিফুর রহমান




কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বিশ্বের কোথাও কোন মুসলিম আঘাত প্রাপ্ত হলে তা আমার বুকে লাগে। আমরা মুসলিম হয়েও তাদের সাহায্য করতে পারছি না। ফলে মুসলিম হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কথা গুলো বলেছেন বাগেরহাট জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুর রহমান আরিফ। এ সময় তিনি আরো বলেন, আমাদের প্রথম কেবলা দখলদার ইসরায়েল দখলের চেষ্টা করছে। নির্বিচারে হাজার হাজার মুসলিম হত্যা করছে। এমতাবস্থায় যে যার অবস্থান থেকে ফিলিস্তিনি মুসলিমদের সাহায্য করতে হবে। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সলের নেতৃত্বে পার্টির বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের সহানুভূতি জানান।

শুক্রবার বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে জেলা জাকের পার্টি আয়োজিত মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও র‌্যালীতে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাকের পার্টির সাধারন সম্পাদক মোঃ সাঈদুল ইসলাম, জেলা জাকের পার্টির সাবেক সভাপতি মুন্সী বাদল রেজা, জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক চান, কচুয়া উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম মীনা, জেলা ওলামা ফ্রন্টের সভাপতি মোঃ আবু তালেব, জেলা যুব ওলামা ফ্রন্ডের সভাপতি ওমর ফারুক বুলবুলি, রামপাল উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ সাহেদ আলীসহ জেলা জাকের পার্টি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বাগেরহাট মেইন বাসস্টান্ড থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় জাকের পার্টির নেতা কর্মীর হাতে ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ ‘ব্রিং পিস ইন ফিলিস্তিন’ লেখা বিভিন্ন ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ