Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কুয়েটের পরিচালক ছাত্রকল্যাণের দপ্তরের উপ—পরিচালক হেলাল ফকির বাংলাদেশ আন্তর্জাাতিক মাস্টার্স গেমসে অংশ নিতে আগামীকাল ঢাকা ছাড়ছে



নিজস্ব প্রতিবেদক  ঃ  কুয়েটের পরিচালক ছাত্রকল্যাণের দপ্তরের
উপ—পরিচালক ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির তথ্য ও প্রযুক্তি
বিষয়ক সম্পাদক  মো. হেলাল ফকির সহ  ঢাকা মাস্টার্স অ্যাথলেিটিকস দল
আন্তর্জাাতিক আমন্ত্রণমূলক মাস্টার্স গেমসে অংশ নিতে আগামীকাল ১ নভেম্বর
ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। ভারতের কুচবিহারে ৩ নভেম্বর থেকে ৬
নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ৩৫ থেকে ৯০ বছর বয়েসি অ্যাথলেটদের
আন্তর্জাাতিক আমন্ত্রণমূলক মাস্টার্স গেমসে ঢাকা অ্যাথলেটিকস দলের
প্রতিনিধিত্ব করবেন কুয়েটের পরিচালক ছাত্রকল্যাণ দপ্তরের উপ—পরিচালক মোঃ
হেলাল ফকির। ভারতের কোলকাতার বেঙ্গল মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশনের
ব্যবস্থাপনায় এবং কুচবিহার মাস্টার্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের
সহযোগিতায় আন্তর্জাতিক  আমন্ত্রণমূলক মাস্টার্স গেমস—২৩ অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য ২০১৯ সালে ভারতের পশ্চিম মেদেনিপুর কোলকাতায় অনুষ্ঠিত একই
প্রতিযোগিতায় লংজাম্প ও ট্রিপল জাম্প এ প্রথম স্থান অধিকার করে মো.
হেলাল ফকির। দেশের জন্য সুনাম অর্জন করতে পারে এ জন্য তিনি সকলের কাছে
দোয়া প্রার্থনা করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ