Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফকিরহাটে জয়পুর বাছুরসহ গাভী চুরির ঘটনাস্থল পরিদর্শন



সৈয়দ অনুজ, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সদস্য ও উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের মো: সোহরাব কাজী বাড়ির গোয়ালঘর থেকে বাছুর সহ গাভী চুরি হয়েছে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মো: সোহরাব কাজীর গোয়াল ঘর থেকে গরু দুটি চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় তিনলক্ষ  টাকা। এ বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
শুক্রবার সকালে ফকিরহাট মডেল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ