নিজস্ব প্রতিবেদকঃ
২৬ ই সেপ্টেম্বর মঙ্গলবার সারাদেশের কলেজসমূহে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় খুলনার আযম খান সরকারি কর্মাস কলেজে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহযোগিতা দিতে এগিয়ে আসেন শিক্ষার্থীদের প্রিয়মুখ আযম খান সরকারি কর্মাস কলেজ ছাত্রলীগ নেতা ও মহানগর ছাত্রলীগের ২৯নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান শোভন। তিনি এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য ও ফরম পূরণে সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা সাব্বির বিন শারাফাত, তানভীর ইসলাম রেসাৎ, রাসেল আহমেদ,আরিয়ান তালুকদার,মো রাব্বি হাওলাদার,তন্ময় ,সজীব,ইমরান,সবুজ প্রমুখ।


0 মন্তব্যসমূহ