Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

তেলিগাতী বিভিন্ন ধমীর্য় উপাসানালয় ও আফিলগেট থেকে রুপসা পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন



 নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যাংকার  ও তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা শেখ জাহিদ ইকবালের নিজস্ব অর্থায়নে আফিলগেট থেকে রুপসা পর্যন্ত বাইপাস সড়কে এবং তেলিগাতী এলাকার বিভিন্ন ধর্মীয় উপাসানালয় মসজিদ, মন্দির, শ্মাশানে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন। গতকাল বুধবার সকাল ১০টায় টিআরএম মহাশ্মশানে বিভিন্ন ফলজ বৃক্ষরোপণের মধ্যে দিয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন যোগিপোল ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন। এ সময় ব্যাংকার মাদার তেরেসা স্বর্ণপদক প্রাপ্ত শেখ জাহিদ ইকবাল, কুয়েটের ডেপুটি রেজিষ্ট্রার দেবাশীষ মন্ডল উজ্জ্বল, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রিয়াজ আহমেদ সবুজ, আওয়ামী লীগ নেতা দিপংকর হালদার, তেলিগাতী নেপাল আশ্রম পুজা মন্দিরের সভাপতি দেবাশীষ মন্ডল উজ্জল, সাধারণ সম্পাদক পবিত্র মন্ডল,  তেলিগাতী, রাজাপুর মহেশ্বরপাশা মহাশ্মশানের সভাপতি মুকুন্দ বিহারী মন্ডল, সাধারণ সম্পাদক খিতিশ মন্ডল, সাবেক মেম্বর  শেখ মোস্তফিজুর রহমান মোস্তাক, আ’লীগ নেতা মেজবাউল হক, জগদিস সরকার, উত্তম কুন্ডু, চন্দ্র শেখর হালদার অনিমেষ সরকারসহ স্থানীয় গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ