Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খানজাহান আলী থানার ওসির পথের বাজার পুলিশ ফাঁড়িতে হ্যালো কেএমপি অ্যাপস ব্যবহারের সুবিধা নিয়ে আলোচনা




নিজস্ব প্রতিবেদক   ঃ খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান গতকাল সন্ধা ৭ টায়  পথেরবাজার পুলিশ ক্যাম্পে সকল অফিসার ও ফোর্সের উপস্থিতিতে আকস্মিক রোল কল নেন এবং উপস্থিত সকলকে ক্যাম্পের নিরাপত্তা,এলাকার আইন শৃঙ্খলা রক্ষা,মাদকদ্রব্য উদ্ধার ও মুলতবী গ্রেফতারী পরোয়ানা তামিলসহ অফিসার ও ফোর্সদেরকে ব্যারাকে অবস্থান আইনশৃংখলাসহ এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ফাঁড়ির কর্মরত অফিসারদের সাথে। অপরদিকে এলাকায় শান্তি,শৃঙ্খলা ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানসহ বিভিন্ন দিকনির্দশনা দেন।   তিনি সকল অফিসার ও ফোর্সদের মোবাইলে "হ্যালো কেএমপি" অ্যাপস ইনস্টল করেন এবং হ্যালো কেএমপি অ্যাপস ব্যবহারের বিভিন্ন সুবিধাসমূহ নিয়ে আলোচনা করেন এবং খুলনা মহানগরবাসীকে  সাধারন জনগনকে হ্যালো কেএমপি অ্যাপস ব্যবহারে উদ্ধুদ্ধ করতে সকলকে নির্দেশনা প্রদান করেন।এসময় তিনি কর্মরত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন এবং ফাঁড়ির ব্র্যাক ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন পথের বাজার  পুলিশ ফাঁড়ির পরিশ্রমী ও মেধাবী ইনচার্জ এস আই কামরুল হুদা নাইম, এ এস আই আনোয়ার সহ  পথেরবাজার পুলিশ ক্যাম্পে কর্মরত  সকল অফিসার ও ফোর্সবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ