আমি ঐশী পাল। ছোটো থেকেই নাচ এর
সাথে ভীষণ ভাবে জড়িয়ে পড়ি। নাচ এর সাথে পড়াশোনা আকা চলতে থাকে। কিন্তূ পড়াশোনা কে অততাও গুরুত্ব দিতাম না। শিয়ালদহ আমহাস্ট্রিট এ আমার জন্ম হয়। আমার মা একজন শিক্ষিকা। বাবা একটি প্রাইভেট ফ্রম এ কাজ করেন। বাকি আমার বড় দাদা একজন সাইন্সটিস্ট। আর দিদি একজন রাইটার, সিঙ্গার এবং সাইন্সটিস।
বড় বৌদি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বারাসাত বিশ্ব বিদ্যালয় এর প্রফেসর।
বর্তমান এ আমি একজন বিউটি অ্যাডভাইজার O'SHEA HERBLS এর। কলকাতার হাতিবাগান এ এম বাজার এ কাজ করি। আর খুব আনন্দের সাথে আমি সবার সাথে কাজ করি সবাই খুব ভালোবাসে আমাকে।
ছোটো থেকে ফ্যামিলি প্রবলম এর জন্যে হোস্টেলে এ বড় হয়ে ওঠা। রাজাবাজার এর বিখ্যাত স্কুল ব্রাহ্ম বালিকা শিক্ষালয় তে প্রথম ক্লাস এ ভর্তি হওয়া।
তারপর পরিবার এর কিছু সমস্যার জন্যে ওই স্কুল এর হোস্টেলে আমি ভর্তি হই। প্রথম থেকে কিছু ভালো লাগতো না। আস্তে আস্তে খুব আপন হয়ে যায় ওই হোস্টেল। মা বাবা কে ছেড়ে থাকার কষ্টও কিছু টা হতো।
মাধ্যমিক অব্দি ব্রাহ্ম বালিকা শিক্ষালয় তে পড়াশোনা করি।
উচ্চ মাধ্যমিক আর্য কন্যা মহা বিদ্যালয় থেকে পাস করি। তারপর নাচ নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন দি।
এবং বাগবাজার women's college এ পাস এ ভর্তি হই। কিছু মাস পর আমার শরীর সাংঘাতিক ভাবে অসুস্থ হয়ে যাওয়াতে আমাকে ডক্টর বেড রেস্ট দিয়ে দেন।
আট মাস বেড রেস্ট এর পর আমি দমদম এর সরোজিনী নাইডু কলেজ এ history hornus নিয়ে পাস করি।
নাচ ছাড়া আমি থাকতে পারতাম না। ছোটো থেকেই নাচের প্রতি একটা গভীর ভালোবাসা ছিলো। তারপর আমার গুরুজী শ্রীমতি অমিতা সিল এর কাছে আমার হাতে খড়ি হয় যখন আমার সাড়ে তিন বছর বয়স।
অনেক বড়ো বড়ো জায়গায় নাচের অনুষ্ঠান করতে করতে হঠাৎ জি বাংলা ড্যান্স বাংলা ড্যান্স থেকে ডাক আসে। আমি যাই অডিশন দি এবং সিলেক্ট হই। কিছু অসুবিধার জন্যে আমি করতে পারিনা। তারপর রুপসী বাঙলা টিভি তে ডান্স শুধুই ডান্স এ পারফরমেন্স করা। সনি বাঙলা টিভিতে ডান্স উইথ হার্ট এ 2019 কলকাতার হয়ে আমি উইনার হই। এবং আমার এলবাম বের হয় নাচের। তারপর আবার ও 2020 তে ডান্স বাংলায় যাই।
2021 এ আমি makeup artist , বিউটিসিয়ানএর কোর্স কমপ্লিট করি আমার গুরুজী সন্দীপ দত্ত, শান্তি দত্ত , মৌ চক্রবর্তী র থেকে। ব্রাইডাল থেকে প্রথম মডেলিং শুরু।2020 তে আমি মডেলিং এ ভর্তি হই আমার স্যার সন্দীপ দত্ত র কাছে। আমার প্রথম শারদ সন্মান এর পোস্টার বের হয় odd বাংলা তে। যেটা কলকাতার বড়ো বড়ো তিনটে পুজোয় হাতিবাগান সর্বজনীন, কাশি বস লেন এবং শ্রীভূমি স্পোটিং ক্লাব এ ছিলো।
সেই সূত্রে আমাকে নমিনেশন দেওয়া হয় বেস্ট মডেল অফ দা ইয়ার 2022। নমিনেশন এ আমি সিলেক্ট ও হই এবং প্রাইজ পাই। টিভি র পর্দায় নিজেকে দেখতে পেয়ে ভীষণ ভালও লাগে। এই বছর 2023এর 6 মার্চ আমি সনি বাঙলা টিভিতে নাচ করি। সেখানে প্রথম হই।
বাড়ি থেকে নাচ টাকে কেউ অতটাও গুরুত্ব দিতোনা। নিজের জোর এ নিজের জেদ এ আজকে যতটুকু করেছি ভগবান এর আশীর্বাদ এ।
নাচের প্রতিযোগিতায় অংশগ্রণ করতাম খুব। প্রথম প্রথম কিছু হতে পারিনি। পরে আমি আস্তে আস্তে প্রথম দ্বিতীয় পুরষ্কার এ পুরস্কৃত হই।
বর্তমান এ আমার গড গিফট এম বাজার O'Shea herbals এ কাজ করে ভীষণ খুশি আমি সারাদিন খুব ভালোভাবে আমার দিন কাটে। এখন আমার কাজ ছাড়া কিচ্ছু ভালো লাগেনা।
জীবনের সকল বাঁধা অতিক্রম করে আমি এইভাবেই এগিয়ে যেতে চাই।

0 মন্তব্যসমূহ