নাহিদ জামানঃ
স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২ টায় ডিকেএস ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকার অনুমোদিত ডাঃ খাঁন শফিকুল ইসলাম (ডিকেএস) ফাউন্ডেশন সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) মানুষের সংগঠন। গড়বো সমাজ,গড়বো দেশ – স্বেচ্ছাসেবী বাংলাদেশ এই মূল মন্ত্র ধারণ করে, সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করছে। ডিকেএস ফাউন্ডেশন একটি আত্ব মানবতার কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান। প্রতি বছরের ন্যায় এবারও১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ডিকেএস ফাউন্ডেশন। সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী)দের মাঝে তবারক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান -ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যা বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান খান , মহাসচিব-হাকিম সাইফুল ইসলাম, যুগ্ম মহাসচিব-মোঃ নাহিদুজ্জামান খান, কোষাধ্যক্ষ এস এম আসাদুজ্জামান,সাংগঠনিক সম্পাদক আকাশ কুশারী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড মুজাহিদুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ আল আজাদ, সাংবাদিক আক্তার খান, মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা, নির্বাহী সদস্য মনিরুজ্জামান(মনির) মোঃ হামিদ শেখ, মনিরুল ইসলাম( মনি) মাস্টার আজাদ সহ সুবর্ণ নাগরিক বৃন্দ।

0 মন্তব্যসমূহ