নাহিদ জামানঃ
খুলনায় রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামে সাংবাদিক নাজিম সরদার এর বাড়িতে ১৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় রক্তদান, ও অসহায় দুস্থ শ্বাসকষ্টের রোগীদের মাঝে ঔষধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীফলতলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক আহমেদ সরদার, রূপসা থানার অন্তর্গত শ্রীফলতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অফিসার এসআই মোঃ বাবুল হোসেন ও সহযোগী ইনচার্জ এসআই মোঃ রতন, মোঃ হাসান সরদার, ইউপি সদস্য আমিনুল ইসলাম সাগর, মোঃ আতিয়ার মুন্সী, মোঃ কামরুল ইসলাম, আব্দুর রশিদ হাওলাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সাংবাদিক নাজিম সরদার বলেন আমার পিতা কোভিড-১৯ এর সময় গত দুই বছর আগে মৃত্যুবরণ করেন। তিনি শ্বাসকষ্ট ও অক্সিজেনের অভাবে মারা যাওয়ার কারনে আমি শ্বাসকষ্ট রোগীদের মাঝে ঔষধ বিতরণ ও অসহায় দুস্থদের কে আমার নিজের শরীরের রক্তদান করে থাকি। তারই ধারাবাহিকতায় এই রক্ত দান ও ঔষধ বিতরণ। আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন এভাবেই অসহায় মানুষের পাশে থেকে সেবা করবো। মহান সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া তিনি যেন এই তৌফিক টুকু দান করেন।

0 মন্তব্যসমূহ