Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাতক্ষীরায় ২৪ ঘন্টায় আরো ৯ জনের ডেঙ্গু জ্বর সনাক্ত





সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯ জনের ডেঙ্গু জ্বর সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪০ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারী বেরকারী হাসপাতাল ও ক্লিনিকে ৩৬ জন রোগী ভর্তি রয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা সদর হাসপাতালে ২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, কলারোয়ায় ৬, শ্যামনগর ও তালায় ১ জন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১৮৫ জন।

বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, আশাশুনি ১ জন, দেবহাটা ২ জন, কালিগঞ্জ ৫ জন, কলারোয়া ৫ জন, শ্যামনগর ২ জন এবং বেসরকারী প্রতিষ্ঠানে ১ জন রোগী ভর্তি রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ