জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটার নারিকেলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।শনিবার ৬আগষ্ট২০২২ ইং স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিৎ সরদারের সভাপতিত্বে স্কুল হলরুমে অনুষ্ঠিত সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য একটা সাব কমিটি গঠন করা হয়। সরকারি নির্দেশনা মোতাবেক চিঠির আলোকে সবকিছু পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। মিটিং এর পরে শিক্ষার মান উন্নয়নে এক মা সমাবেশে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সহ সভাপতি সাংবাদিক ও শিক্ষক আবু তালেব, শিক্ষানুরাগী সদস্য হাফিজুর রহমান, সদস্য জোসনা, প্রধান শিক্ষিকা চন্দনা রানী, শিক্ষকদের মধ্যে রুহুল আমীন, বিমল কুমার, মমতাজ পারভিনসহ অভিভাবকবৃন্দ।
0 মন্তব্যসমূহ