Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কুড়িগ্রামে সাপ্তাহিক রাজারহাট খবরের মুদ্রণ,বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সাপ্তাহিক রাজারহাট খবরের মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ। জালিয়াতির মাধ্যমে প্রকাশনার অভিযোগের সত্যতা পাওয়ায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক রাজারহাট খবর পত্রিকার ডিক্লারেশন বাতিল করে এর মুদ্রণ,বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম। জেলা প্রশাসক স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলা থেকে জালিয়াতির মাধ্যমে সাপ্তাহিক রাজারহাট খবর পত্রিকা প্রকাশিত হচ্ছে মর্মে অভিযোগের প্রেক্ষিতে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক তদন্ত করানো হয়। প্রতিবেদনে দেখা যায়, ২০১৬ইং সনের ৭ডিসেম্বর সাপ্তাহিক রাজারহাট খবরের মালিকানা হস্তান্তর করা হয়েছে। অথচ মালিকানা হস্তান্তর এর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়নি। পত্রিকা গ্রহণকারী ব্যক্তি কর্তৃক নির্ধারীত পদ্ধতিতে পত্রিকার ঘোষণাপত্র গ্রহণ না করায় ছাপাখানা আইনের ১৬ধারা লঙ্ঘন করা হয়। এছাড়া পত্রিকার মুদ্রাকরের ছাপাখানা থেকে পরীক্ষণ ও মুদ্রিত না হওয়ায় ছাপাখানা আইনের ১০ধারার বিধান লঙ্ঘন করা হয় বলে আদেশে উল্লেখ করা হয়েছে । ছাপাখানা ও প্রকাশনা আইনের ১৯৭৩ এর ২৬ ধারা অনুযায়ী প্রকাশিত পত্রিকার কপি বিনামূল্যে সংশ্লিষ্ট শাখার নির্ধারিত কর্মকর্তার নিকট জমাদানের নিয়ম থাকলেও তা অমান্য করা হয়। একারনে গত ৩১ জুলাই কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশে ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা আইনের ৯(৩)(খ) এবং ১০ধারার বিধান মোতাবেক সাপ্তাহিক রাজারহাট খবর পত্রিকার ডিক্লারেশন বাতিল করে এর মুদ্রণ,বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ