Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

নিখোঁজের ১০ দিন পর নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার




মোঃ ইকরামুল হক রাজিব নিজস্ব প্রতিবেদক


রূপসা ব্রীজ থেকে নদীতে লাফ দেওয়া গৃহবধু মিম আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৮ জুলাই) সকাল পৌনে ৮ টার দিকে বটিয়াঘাটা উপজেলার পশুর নদীর কিনারা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: জাহেদুর রহমান বলেন, জলমা ইউনিয়নের করেরডুন গ্রামের স্থানীয়রা আতালের চর ১০ নং খেয়াঘাট পশুর নদীর কিনারায় অজ্ঞাতনামা এক নারীর লাশ দেখতে পেয়ে সকাল পৌনে ৮ টার দিকে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের মাধ্যমে নদী থেকে লাশটি উদ্ধার করে। বিষয়টি তারা রূপসা নৌ পুলিশকে জানায়। তারা লাশ উদ্ধারের ঘটনাটি মিম আক্তারের পরিবারকে জানালে সদস্যরা মিমের লাশটি শনাক্ত করে। এ ঘটনায় মৃতের বাবা জালাল হোসেন ফকির থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
 
জানা গেছে, মিম আক্তার ও তার স্বামী আকবর ফকির আপন চাচাতো ভাইবোন। তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের সম্মতিতে গত চার মাস তদের বিয়ে হয়। ১৮ জুলাই সন্ধ্যায় চুল আচাড়ানোকে কেন্দ্র করে শ্বাশুড়ীর সাথে মনমালিন্য হয়।

এরপর সন্ধ্যায় কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায় মিম। রাত সাড়ে ৯ টার দিকে রূপসা ব্রীজের ৪ নং পিলারের ওপর থেকে নদীতে ঝাঁপ দেয়। পরিবারের সদস্যরা ওইদিন রাতে সারা নদীতে খোঁজ নেন কিন্ত কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।

১০ দিন পর মিমের লাশ বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন করেরডুন গ্রামের আতালের চর ১০ নং খেয়াঘাট পশুর নদীর কিনারা থেকে উদ্ধার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ