রূপসা প্রতিনিধি: ২৯ তারিখ শুক্রবার দুপুর ২.৩০ থেকে বিকাল ৬ টা পর্যন্ত নন্দনপুর পথের বাজার রোড সংলগ্ন ড্রীম লাইট এর প্রধান কার্যালয়ে বিনামূল্যে ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রূপসার বুকে তিলে তিলে গড়ে উঠা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম ড্রীম লাইট । সংগঠনটি ২০১৯ সাল থেকে পদযাত্রা শুরু করে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে।
এদিকে আজ ২৯ তারিখ শুক্রবার দুপুর ২.৩০ থেকে বিকাল ৬ টা পর্যন্ত নন্দনপুর পথের বাজার রোড সংলগ্ন ড্রীম লাইট এর প্রধান কার্যালয়ে ওরো ডেন্টাল কেয়ার এর সহযোগিতায় বিনামূল্যে দন্ত পরিক্ষা করে স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীম লাইট । উক্ত ক্যাম্পেইনে দত্ত পরিক্ষ করেন ডাঃ ফারজানা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীম লাইট এর সভাপতি সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
0 মন্তব্যসমূহ