নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছিলেন বলেই আজ বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিলো। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরাধিকার
জননেত্রী শেখ হাসিনার জন্ম না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। মানুষের ভাত ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু হত্যা বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশকে উল্টোরথে নিয়ে যাওয়া শুরু করে। তারা ভেবেছিল এই দেশে বঙ্গবন্ধুর কথা আর কেউ বলতে পারবে না। তার হাতে গড়া রাজনৈতিক দল ও আদর্শের পতাকা কেউ তুলে ধরবে না। ১৯৮১ সালের ১৭মে বাংলাদেশের লাখো মানুষের ভালবাসায় তিনি দেশে ফিরে আসেন।
তিনি দেশে ফিরে এসে দীর্ঘ সংগ্রাম করে তিল তিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে গড়ে তুলেছেন।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ঘিরেই বাংলাদেশের মানুষের স্বপ্ন।
তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, করোনার এই মহামারি সময়ে ফ্রি-অক্সিজেন সেবা, টেলিমেডিসিন সেবা, অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া, করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফন/সৎকারসহ নানা ধরণের মানবিক কাজ করে যুবলীগকে মানবিক যুবলীগে পরিণত করেছেন আপনারাই। মানুষের পাশে থেকে প্রমাণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্বার্থের রাজনীতিতে বিশ্বাস করে না, মানুষের উপর অত্যাচার-জুলুমে বিশ্বাস করে না। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আপনারা প্রমাণ করেছেন আপনারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আদর্শের সৈনিক।
শেখ হাসিনা যে রাজনৈতিক মানদন্ড স্থাপন করেছেন সেটা অনুসরণ করতে হবে। সততা এবং নিষ্ঠার সাথে গণমানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতে হবে।
আজ শুক্রবার (২০মে) বিকালে পূর্ব রূপসা বাসস্টান্ড চত্বরে উপজেলার নৈহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এ.বি.এম কামরুজ্জামানের উদ্বোধনী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও খুলনা জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন
রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,
খুলনা জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,
জেলা আওয়ামীলীগ সদস্য অসিত বরন বিশ্বাস, ফ ম আ: সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল,মোঃ জামিল খান।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা সাইদুর রহমান সগীর, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক
মোঃ মারুফ হোসেন খান,
আঃ করিম শেখ, আব্দুর রশিদ শেখ,
মোঃ জাহিদুর রহমান এর পরিচালনায়
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ:মজিদ ফকির, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,আইয়ুব মল্লিক বাবু, ফ ম আলাউদ্দিন মাহমুদ, মোল্লা আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সরদার ফেরদাউস আহমেদ, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
মোস্তাফিজুর রহমান মোস্তাক
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, মো: জাহাঙ্গির শেখ, কামাল হোসেন বুলবুল,মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, জেলা যুবলীগ নেতা আজিজুল হক কাজল, সরদার জাকির হোসেন, খান আসাদুজ্জামান রিয়াজ, জলিল তালুকদার,
নাসির উদ্দিন সজল, মোঃ হারুন মোল্লা প্রদীপ বিশ্বাস, আশিষ রায়, মো: নুরুজ্জামান রিনা পারভীন,
আওয়ামীলীগ নেতা এস এম হাবিব, চঞ্চল মিত্র, আকতার ফারুক, স ম জাহাঙ্গীর, আ:গফুর খান, প্রভাষক অহিদুজ্জামান, গাজী মো:আলী জিন্নাহ, শ্রমীকনেতা আ:সাত্তার শেখ, মফিজুল ইসলাম,
স্বেচ্ছাসেবকলীগ নেতা রূহুল আমিন রবি, রাজিব দাস, বাসুদেব রায় চৌধুরী, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমান রিচি, সামসুল আলম বাবু, কামরুজ্জামান সজল, জসিম সরদার, সুব্রত বাগচী, ফরিদ শেখ,
উপজেলা যুব মহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি,সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা,
ইউনিয়ন যুবলীগ নেতা শামীম হাসান লিটন,আবুল কালম আজাদ, রবিউল ইসলাম, এম শাহনেওয়াজ কবির টিংকু, রতন মন্ডল, খায়রুজ্জামান সজল, তারেক আজিজ,শেখ সাগর, ইমন গাজী,আশিক ইকবাল, ছাত্রলীগ নেতা হিমেল, আরিফুর রহমান কাজল, মোল্লা রুবেল,অঞ্জন,রিয়াজ, হুমায়ূন, রুবেল, রূপম, দ্বীপ, অনুপ প্রমূখ।

0 মন্তব্যসমূহ