Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বেনাপোলে ৪ টি ওয়ান শুটারগ‍্যান পিস্তল উদ্ধার

 

সোহাগ হোসেন, শার্শা (বেনাপোল)  প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল কাস্টমস হাউজের একটি পরিত্যক্ত কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি ওয়ান শুটারগ্যান পিস্তল উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ মে) সন্ধ্যার সময় কাস্টম হাউজের ভিতরে একটি পরিত্যক্ত রুমে দরজা খুলে ওয়ান শুটার গান পিস্তল গুলো দেখতে পায় কাস্টমস কর্মকর্তারা। বিষয়টি বেনাপোল থানাকে জানালে বেনাপোল পোর্ট থানা পুলিশ ওয়ান শুটারগান পিস্তল চারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে ওই ঘরটিতে হঠাৎ আগুন ধরে যেতে দেখে লোকজন। পরে আগুন নেভানোর জন্য ঘরের দরজা খোলে। এরপর লোকজন ঘরের মেঝেতে চারটি অস্ত্র পড়ে থাকতে দেখেন। বিষয়টি সাথে সাথে কাস্টমসের উর্দ্ধতন কর্মকর্তাদের জানালে উর্দ্ধতন কর্মকর্তারা বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে অস্ত্র চারটি উদ্ধার করেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, রোববার বিকালে কাস্টম কর্মকর্তাদের মাধ্যমে জানতে পারি কাস্টমসের একটি পরিত্যক্ত রুমে চারটি ওয়ান শুটার গান পিস্তল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ওয়ান শুটারগান পিস্তল উদ্ধার করা হয়। তবে কিভাবে এখানে এসব পিস্তল গুলো আসলো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ