Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে নতুন সাজে পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা




নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধিঃ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের বসতভিটা  খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে। রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরদের মধ্যে দীননাথ কুশারীর অষ্টম পুরুষ তারানাথ কুশারী ভৈরব তীরবর্তী পিঠাভোগ গ্রামে বসতি স্থাপন করেন। তারানাথ কুশারীর দুইপুত্র রামগোপাল ও রামনাথ। রামগোপালের পুত্র জগন্নাথ কুশারী ছিলেন ঠাকুর বংশের আদি পুরুষ।
২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের আদি নিবাস খুলনার পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা সেঝে উঠেছে নতুন রূপে। রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে  উদিচি শিল্পগোষ্টির শুখেন বাবুর তত্বাবধানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা একঝাক তরুনের অক্লান্ত পরিশ্রমে চলছে পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা মূল ফটক থেকে শুরু করে ভিতরে প্রবেশ করার সম্পুন্ন রাস্তায় আলপনা আকার কাজ। এছাড়া অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি। 
উদিচি শিল্পগোষ্টির শুখেন বাবুর সাথে কথা হলে তিনি জানান, রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রথম পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা এভাবে নতুন রুপে সাজছে, একবার যেহেতু সাজ শুরু হয়েছে আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আল্পনা খুব পছন্দ করতেন। তার পছন্দ কে ভালোবেসে এই আল্পনা করা। যারা এখানে আল্পনা আকছেন এরা কেহই প্রপোশনাল শিল্পি নয়। সকলেই উদিচি শিল্প গোষ্টির সদস্য। রবীন্দ্রনাথ কে ভালোবেসে  রং তুলি হাতে নিয়ে দিন রাত পরিশ্রমের মাধ্যমে এই কাজটি করে যাচ্ছে তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ