সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি: ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট সভা গতকাল রবিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ অডিটরিয়মে অনুষ্ঠিত হয় । আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন । বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম রেজওয়ান আলী। ইউনিয়ন পরিষদের সচিব তুলসী দাস মন্ডল এর পরিচালনায় এ সময় বক্তৃতা করেন ইউপি সদস্য এস এম বক্তিয়ার পারভেজ, হাফেজ মোঃ গোলাম মোস্তফা, মোঃ বিল্লাল হোসেন, নবীরুল ইসলাম রাজা, আলহাজ¦ শেখ আল আমিন , সরদার গোলাম জিলানী মুন , মোঃ শাফি, মোঃ লিটন হোসেন, এস এম রাসেল, রাজিয়া বেগম, শাহনাজ পারভীন, পায়রা বেগম । ২০২২ /২৩ অর্থ বছরে বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫ কোটি ৬৪ লক্ষ ২৫,৪০০ টাকা।এর মধ্যে রাজস্ব আয় ২৭,৮৩,০০০টাকা, উন্নয়ন আয় ৫,৩৬,৪২,৪০০টাকা।রাজস্ব ব্যয় ৫,৫২,৩২,৬০০ টাকা রাজস্ব ব্যয় ২৪ লক্ষ ৯০ হাজার ২০০ টাকা। উন্নয়ন ব্যয় ৫,৫২,৪২,৪০০ টাকা।মোট ব্যয় ৫,৫২,৩২,৬০০ টাকা।উদ্বৃত্ত ১১,৯২,৮০০ টাকা।বাজেট সভায় স্থানিয় সাংবাদিক, সুধিসমাজ ও গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
0 মন্তব্যসমূহ