Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফরিদপুরে প্রসাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ



 
সনত চক্রবর্ত্তী:ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি
মোস্তাফিজুর রহমানের হস্তক্ষেপে ১৫ বছরের  এক কিশোরী মুক্তি পেল বাল্যবিয়ের অভিশাভ থেকে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার ভাঙ্গা 
 উপজেলার  নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রাম।

 উপজেলা প্রশাসন ও একাধীক গ্রামবাসীর ভাষ্যমতে,শুক্রবার (১৩.৫.২২)ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের ভুলু খালাশী তার মেয়ে স্মৃতি আক্তার (১৫)এর জাল জন্ম সনদ বানিয়ে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করে। মেয়ের বয়স কম হওয়ায় কৌশলী দুটি পরিবার তারাতাড়ি   বিয়ের সকল আয়োজন সম্পন্ন করার চেষ্টা করেন। কিন্ত বিধিবাম! ১৫বছর বয়সের কিশোরীর বিয়ে হচ্ছে! এমন খবর পৌঁছে যায় উপজেলা প্রশাসনের কাছে। খবরের সত্যতা গোপনে অনুসন্ধান করে উপজেলা প্রশাসন। সত্যতা পাওয়ায় কনের বাড়িতে ছুটে আসেন ভাঙ্গা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমানসহ
 সঙ্গীয় প্রতিনিধিরা। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে 
অনেকে  দৌড়ে পালাতে চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। অবশেষে  বাল্যবিবাহ বন্ধ করে মেয়েটির পিতার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 
নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 
সাহাবুর জানায়, তার তার স্বাক্ষর জাল করে ভুয়া জন্ম সনদ বানিয়েছে ঐ অভিভাবক।

ভাঙ্গায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বিদ্যামান হওয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ