Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মিরেরডঙ্গায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা



আটরা গিলাতলা প্রতিনিধি: নগরীর খানজাহান আলী থানার মিরেরডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে মারুফুল ইসলাম  (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।রবিবার দুপুরে  মিরেরডাঙ্গা টিবি হাসপাতালের পরিত্যাক্ত ভবনের ২য় তালার সিলিং ফ্যানের হুকের সাথে থেকে  তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মারুফুল ফুলবাড়ীগেটের চা দোকানি নুরুল ইসলামের পুত্র ।  পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সকাল ১০ টার সময় ঘরের বাইরে থেকে সে  বের হয় ।  বিকালে টিবি হাসপাতালের ভিতরে খেলা  করার সময় ছোট শিশুরা দেখতে পাই  ফ্যানের হুকের সাথে  রশি  পেঁচানো অবস্থায় এক ব্যক্তি ঝুলছে । এ সময় পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে ।  ধারণা করা হচ্ছে তিনি ৩ টা থেকে ৪ টার মধ্যে যে কোন এক সময় আত্মহত্যা করেছেন।খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই মোঃ হাসানুজ্জামান  বলেন, কোন অভিমানে বা কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে  খুমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ