Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মোংলায় বন্ধুর জন্মদিন এ রক্তদান করে উইশ করলো বন্ধু।




মোঃ মুসা,মোংলা প্রতিনিধিঃ

 স্বাভাবিকভাবে দেখা যায় বন্ধু বান্ধবের জন্মদিনে বন্ধুরা কেক কাটা, বেলুন উড়ানো সহ নানা ভাবে উইশ করে থাকে। 

কিন্তু মোংলাতে দেখা গেল ভিন্ন চিত্র। অত্র এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন পিস অর্গানাইজেশনের সদস্য সচিব শেখ মোঃ আবু হানিফ তার বন্ধু উক্ত সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক মোছাদ্দেক বিল্লাহ মুইন এর জন্মদিনে রক্তদান এর মাধ্যমে তাকে উইশ করলেন। 

উক্ত পিস অর্গানাইজেশনের দীর্ঘ প্রায় ১০ মাস পূর্বে আত্মপ্রকাশ করে সেই থেকে রোগীদের রক্তের যোগান সহ সমাজের অবহেলিত, দুস্থ মানুষের মাঝে ঈদের বাজার, শীত বস্ত্র বিতরণ, অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সহ নানামুখী উন্নয়ন মূলক কাজ অব্যাহত রেখেছেন।

সংগঠন এর প্রতিষ্ঠাতা ও আহবায়ক রিয়াদুল ইসলাম (সাকী) বলেন, পিস অর্গানাইজেশনের মাধ্যমে মোংলা উপজেলার অবহেলিত মানুষদের পাশে থেকে একটা মডেল সমাজ উপহার দিব সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ