সনত চক্রবর্ত্তী:ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম কাকলি সাহা (৩৮)।
বুধবার (২৭ এপ্রিল)সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাকলি সাহা বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের অলোক রায়ের স্ত্রী ।
গত শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় আগুনে দগ্ধ হন ওই গৃহবধূ।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, গৃহবধূ কাকলি সাহা শুক্রবার সন্ধ্যায় গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে খাবার রান্না করছিলেন। এ সময় তার শরীরে হঠাৎ অসাবধানতাবশত আগুন লাগে।
পরে গুরুতর দগ্ধ অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকা ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করে। সেখানে১২ দিন চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।

0 মন্তব্যসমূহ