রূপসা প্রতিনিধিঃ রূপসায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি এর আওতায় পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ও প্রযুক্তি সম্প্রসারণে উদ্যোক্তা,প্রকৌশলী, রাজমিস্ত্রীদের নিয়ে পরিবেশ চর্চার সক্ষমতা বৃদ্ধিমূলক ২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী আজ ৩০ মার্চ দুপুরে কাজদিয়া আরশাদ রোহান কনক্রিট ফ্যাক্টরিতে অনুষ্ঠিত হয়।৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আওরঙ্গজেব স্বর্ণ।
কোডেকের টেকনিক্যাল অফিসার মোঃ আল আমীনের পরিচালনায় বক্তৃতা করেন কোডেকের পরিবেশ কর্মকর্তা সৈয়দ হাসিব আলী,উদ্যোক্তা হামীম কবীর রুবেল,খান জাহিদ হাসান,মোঃ মাসুম বিল্লাহ,সেলিম মাহমুদ,নিতিশ সরকার,রাজু আহম্মেদ,মাহাদী হাসান, জামাল খান,ইমদাদ শেখ,মাহাদী হাসান, মেগরাজ শেখ প্রমূখ।

0 মন্তব্যসমূহ