Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বাগেরহাট জেলা বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত



কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের শারীরিক সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বাড়ী বড়দিয়ায় আজ আসর নামাজ বাদ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ নাসির আহমেদ মালেক। জেলা তাতীদলের সদস্য সচিব জিললুর রহমান, রামপাল উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম শোভন।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, শেখ ফিরোজ কবির, আব্দুল্লাহ আল আজমির, আবু জাফর। রামপাল উপজেলা তাতীদলের সভাপতি সরদার বাকি বিল্লাহ। যুবনেতা রাসেল শেখ, আলমগীর কবির বাচ্চু, মাসুদুর রহমান পিয়াল। স্বেচ্ছাসেবক দলের কাজী ওজিয়ার রহমান। ছাত্রনেতা আরিফুল ইসলাম, আরিফ হাসান গজনবী, মোফাজ্জেল হোসেন বাদল, সরদার মহাকবির, পল্লব হোসেন রাজু, দীপঙ্কর দাস, ইমরান শেখ, শাহিদ শেখ সহ বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের কর্মীবৃন্দ।

কোভিড ১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বর্তমানে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নেতৃবৃন্দ লায়ন ড. শেখ ফরিদুল ইসলামকে পরোপকারী, মানবিক ও কর্মীবান্ধব নেতা আখ্যা দিয়ে তার কর্মকাণ্ডের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন এবং মহান সৃষ্টি কর্তার নিকট দ্রুত তার শারীরিক সুস্থতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ