Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে এনটিভির সাংবাদিক গ্রেফতার




মোঃ আলমগীর হোসেন মুন্না,  নিজস্ব প্রতিবেদকঃ

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়বকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে তাকে নূরনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। আবু তৈয়ব যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকারও খুলনা প্রতিনিধি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, মঙ্গলবার তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মামলা করেছেন। তিনি কেসিসি মেয়রকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়েছিলেন। এ মামলায় রাত ১০টার দিকে নগরীর নূরনগর এলাকার নিজ বাসা থেকে সাংবাদিক আবু তৈয়বকে গ্রেপ্তার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ