লেখক
মোঃ ইকরামুল হক রাজিব,
একবার এক ছেলে তার কলেজের এক সুন্দরী মেয়েকে বলল আমি কি তোমার বিএফ হতে পারি? মেয়েটি মজার ছলে বলল বিএফ মানে কি আগে সেটা বল, তখন ছেলেটি হেসে বলল কেন বেস্ট ফ্রেন্ড, এমন মজার উত্তর শুনে মেয়েটি রাজি হয়ে যায়, তাদের মধ্যে গভীর বন্ধুত্ব সৃষ্টি হয় ধীরে ধীরে কিছুদিন পর ছেলেটি আবার বলল আমি কি তোমার বিএফ হতে পারি, মেয়েটি বলল আমরা তো এখনো বিএফ হয়েই আছি,
আবার কিসের বিএফ ছেলেটি আবার বলল এটা সেই বিএফ নয় এর মানে বয় ফ্রেন্ড মেয়েটির ও ভালো লাগলো ছেলেটিকে তাদের মধ্যে প্রেম হয়, প্রেম থেকে পরিচয় বিয়ের বেশ কয়েক মাস পর মেয়েটি বলল শুনছো তুমি বাবা হতে চলেছ ,তা শুনে ছেলেটি বলল তাই নাকি তাহলে অবশেষে আমি তোমার বিএফ হচ্ছি, মেয়েটি বলল এই বিএফ মানে কি আবার baby's ফাদার মৃদু হেসে জবাব দিল ছেলেটি, স্বামী-স্ত্রী আরেকটি ফুটফুটে সন্তান সুন্দর সাজানো-গোছানো একটি সংসার অন্যসব সংসদের মতো এখানেও চলে ছোটখাটো নানা ঝগড়াঝাঁটি নানা খুনসুটি মান অভিমান,
একদিন স্বামী বললেন শোনো সুখ দুঃখ আমাদের জীবনের ই অংশ ভালো সময় যেমন আছে তেমনি খারাপ সময় ও সংসারে আসবে আমাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হলে তবেই হবে বিএফ, স্ত্রী কিছুটা উৎসুক হয়ে বললো এটা আবার কোন বিএফ, স্বামী-স্ত্রী আর সন্তানের হাত ধরে বললেন বিউটিফুল ফ্যামিলি,
সংসারের বয়স তখন বছর দশেক হয়েছে এরই মাঝে একদিন স্বামী বললেন তোমার সব চাওয়া-পাওয়া সব সময় হয়ত পূরণ করতে পারব না কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি তুমিও আমাকে ভালোবেসে বিএফ হয়ে থেকো, স্ত্রী যথারীতি বিস্মৃত হয়ে জিজ্ঞেস করেন এই বিএফ মানে কি স্বামী হেসে উত্তর দেন বি ফরএভার, স্ত্রী স্বামীর এমন পাগলামো দেখে হো হো করে হেসে দিলেন সময় গড়িয়ে যায়, সন্তান বড় হতে থাকে ধীরে ধীরে বুড়ো হয় দুজন কবে যে চোখের সামনে শৈশব-কৈশোর-যৌবন পার হয়ে গেল কেউ টেরই পেলো না, একদিন বৃদ্ধ স্বামীর শয্যার পাশে বসে আছেন স্ত্রী, স্ত্রীর হাত ধরে স্বামী বললেন মেঘে মেঘে বেলা তো অনেক দূর গড়িয়েছে এবার বোধহয় সূর্যাস্তের পালা
আমি জানিনা স্বামী হিসেবে তোমার প্রতি আর বাবা হিসেবে সন্তানের প্রতি ঠিক কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি, হয়তো এই সহ্য থেকে আর কখনো উঠাই হবে না যদি সত্যি সত্যি না উঠতে পারি আমাকে ক্ষমা করে দিও, আর তখনই স্ত্রীর হাতটা বুকে নিয়ে স্মিত হেসে তিনি বলেন বিএফ স্ত্রীও বরাবরের মতন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকান স্বামীর দিকে তখন স্বামী বললেন এই বিএফ মানে বাই ফরএভার স্ত্রীর চোখে অশ্রু এসে যায় হঠাৎ প্রথমবার বিএফ বলার মুহূর্তটি মনে পড়ে যায়,
তার বৃদ্ধার চোখে পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে তিনি মনে মনে বলেন কত কঠিন জীবনের এই হিসাব নিকাশ অথচ b আর এফ এই দুটি ইংরেজি বর্ণের কত সহজ ভাবেই না জীবনের সব কঠিননর্তকে উড়িয়ে দিয়েছেন এই মানুষটি জীবিকার টানে ছেলেও বহুদূরে আজ কেন যেন বৃদ্ধার শেখর গেড়ে গেছে এখানে তিনি চাইলেই সবকিছু ছেড়ে কোথাও যেতে পারেন না এই সংসার ছেড়ে দক্ষিণ-পূর্ব দিকে জানালাটা খুলে নানা গাছগাছালির ফাঁকা বৃদ্ধের কবরটা দেখা যায়, একদিন সে দিকে তাকিয়ে বৃদ্ধা ফিসফিস করে বলেন শুনছো তোমার পাশের কবরটা তৈরি হয়ে গেছে আমি শীঘ্রই আসছি তোমার বিএফ হয়েই থাকবো চিরদিন ও হে এই বিএফ মানে বলে দি বিসাইড ফরএভার ,,,,
শুভেচ্ছা জানতে সাংবাদিক ইকরামুল হক রাজিব

0 মন্তব্যসমূহ