Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খান মঈনুল ইসলাম মোস্তাকের পক্ষে নৌকার গণসংযোগ



সনত চক্রবর্তী,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোঃ লিমিটেডের সাবেক পরিচালক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাকের পক্ষে নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপনকে বিজয়ী করতে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন আলফাডাঙ্গা উপজেলার আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ  ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।  
 বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বোয়ালমারী পৌর সদরের বিভিন্ন স্থানে নৌকায় ভোট চেয়ে তারা গণসংযোগ করেন।
 বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে সেলিম রেজা লিপনকে নৌকায় ভোট দেয়ার জন্য এ সময় খান মঈনুল ইসলাম মোস্তাকের পক্ষে গণসংযোগে অংশগ্রহণকারী তার অনুসারীরা ভোটারদের আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর,  গোপালপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম জিহাদ, সহ-সাধারণ সম্পাদক মকিবুল হাসান মুকুল, মধুখালি উপজেলা যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন মিল্টন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ