Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাইকগাছায় যুবলীগনেতা আজিজুল হাকিমের বহিষ্কারাদেশ প্রত্যাহার



দিদারুল ইসলাম দিদার, পাইকগাছা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পাইকগাছা উপজেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এম এম আজিজুল হাকিমের ওপর আরোপিত সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। যুবলীগ পাইকগাছা উপজেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শেখ আনিচুর রহমান মুক্ত সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ নভেম্বর সকাল ১০টায় উপজেলা দলীয় কার্যালয়ে যুবলীগ পাইকগাছা উপজেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটির সভায় এম এম আজিজুল হাকিমের ওপর আরোপিত সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সভায় সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ আবু হানিফ সোহেল শিকদার একটি দরখাস্ত দাখিল করেন। যাহাতে সম্মেলন প্রস্তুত কমিটির ৩৭ সদস্যের মধ্যে প্রায় ২৭ জন সদস্য সুপারিশ করেন। বিগত উপজেলা পরিষদ উপ-নির্বাচনে (২০ অক্টোবর) প্রস্তাবিত সাময়িক দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার (সুপারিশকৃত) সদস্য এম এম আজিজুল হাকিম নৌকা প্রতিকের মনোনীত প্রার্থীর পক্ষে সময়োপযোগী উল্লেখযোগ্য ভ‚মিকা রাখায় সকল সদস্য সন্তোষ প্রকাশ করেন। সকলেই তাকে প্রস্তাবিত সাময়িক দলীয় কর্মকান্ড থেকে বিরত থাকার (সুপারিশকৃত) প্রত্যাহার পূর্বক দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের সুপারিশ করেন। সেই মতে তাকে প্রস্তাবিত সাময়িক দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার (সুপারিশকৃত) বিষয়টি প্রত্যাহারের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ