Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মোংলার চিলা ইউনিয়নে এক বাড়িতে ৯ প্রতিবন্ধী

 


রিয়াদুল হোসাইন রাজু,বিশেষ প্রতিনিধি(মোংলা) 

বাগেরহাট জেলার মোংলা উপজেলার ৬নং  চিলা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের একটি বাড়িতে রয়েছে ৯ জন প্রতিবন্ধী। বুধবার ২৩ (ডিসেম্বর)  বিকালে ৬নং চিলা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের সরেজমিন ঘুরে এমনটা দেখা গিয়েছে। উক্ত ৯ জন প্রতিবন্ধীর পাশে দাড়িয়েছে বাগেরহাট জেলার প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি হারুন অর রশীদ ও বাগেরহাট জেলার প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ও চিলা ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি মনোয়ার তালুকদার। বাগেরহাট জেলার প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন ৯ জন প্রতিবন্ধীর বাড়িতে এক উঠান বৈঠক করেন এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন। উল্লেখিত ৯ জন প্রতিবন্ধী নামের তালিকা,আরব (৪৫) ইব্রাহিম (৪৩) ইখলাস (৩৫) খবির(২০) আবুল(৪৩) আরাফাত( ২) জাকারিয়া (৫) লিজা(২) মরিয়ম (৩৬)
এই বিষয়ে চিলা ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি মনোয়ার তালুকদার বলেন" এই বিষয় টা আগে জানতাম না মানুষের কাছে খোঁজ পেয়ে আমরা এই বাড়িতে আসি এবং   পাশে থেকে তাদের সকল প্রকার সহযোগিতা করবো। তবে এই পরিবারের  সবাই বাক-শ্রবণপ্রতিবন্ধী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ