শেখ নুরইসলাম
বাংলার এই আকাশ বাতাস
বাংলার এই বেশ,
আমন ধানের গন্ধে ভরা
সোনার বাংলা দেশ।
আমন ধানের মৌসুমে বেশি
ধানের আবাদ হয়,
পোকার আক্রমণ নিয়ে কৃষক
মনে রাখে ভয়।
গান্ধি পোকা লেদা পোকা
নষ্ট করে ধান,
এ পোকা দুর করতে লাগবে
ভালো ঔষধের মান।
ধান কাটে ভাই কাস্তে হাতে
খুশিতে থাকে মন,
বিঘা প্রতি পাবে ফসল
হয়তো দেড় টন।
সকল বাধা তুচ্ছ করে
ঘরে তোলে ধান,
রাত্রে বেলা জড়ো হয়ে
গাইতে থাকে গান।
নতুন ধানের পিঠা পুলি
খাইতে লাগে বেশ,
অপরুপ সৌন্দার্যে ভরা
আমাদের এই দেশ।

0 মন্তব্যসমূহ